ওয়েস্ট লন্ডনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের উদ্বোধন - photo 1
05 August 2026

ওয়েস্ট লন্ডনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের উদ্বোধন


ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে ওয়েস্ট লন্ডনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই ২০২৬) ওয়েস্ট লন্ডনের ১২০ হাই স্ট্রিট, ইউনিট-৪, প্রথম তলা, হাউন্সলো (টিডব্লিউ৩ ওয়ানএনএ)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়টির উদ্বোধন করেন যুক্তরাজ্যের সংসদ সদস্য (এমপি) ও ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রা।

এতে সংগঠনের সভাপতি মহিবুর রহমানের সভাপতিত্বে এবং ডেপুটি সেক্রেটারি রাকিব রুহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও ক্যাবিনেট সদস্য প্রীতম গ্রেওয়াল, সামিহা চৌধুরী, আজমের গ্রেওয়াল এবং রশিদ বাট্টি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিচমন্ড অ্যান্ড হাউন্সলো ইসলামিক কালচারাল সেন্টার ও বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম (কায়সার), ওয়েস্ট লন্ডন ইসলামিক কালচারাল সেন্টারের চেয়ারম্যান ড. আজমল চৌধুরী এবং সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল সাহিদ (শহীদ)।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল জব্বর, মিরন মিয়া, রউসন আলী, ব্যবসায়ী আলিমুন রাজিব, শুপ্তি রাজিব, মইদুল হোসেন, লাবনি হোসেন (লন্ডনজিবি নিউজের সহ-সম্পাদক), পারবেজ আহমেদ, সাম হক, নারগিস বানু, দিন মুহাম্মদ পাটুয়ারী, নাজিম চৌধুরী, বাবর, বাবুল, পায়েল, সৈয়দ পাভেল, ছমির আহমেদ, রাসেল, মোশাররফ হোসেন রিপন, আব্দুল আহাদ, জাইম হোসেনসহ লন্ডন বরো অব হাউন্সলোর কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সীমা মালহোত্রা বলেন, কমিউনিটির সেবায় আপনারা অতীতে যেভাবে কাজ করেছেন, আমি আশা করি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে সকলের কল্যাণে কাজ করে যাবেন। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আপনারা নতুন চিন্তা-ভাবনার বিকাশ ঘটাবেন-এটাই প্রত্যাশা।

সভাপতির বক্তব্যে মহিবুর রহমান বলেন, আজ আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত সম্মানের। সংগঠনের যাত্রায় নতুন এই উদ্দীপনাপূর্ণ অধ্যায়ের সূচনায় আপনাদের সমর্থন ও উৎসাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য হলো শিক্ষা, অর্থনৈতিক সুযোগ, প্রযুক্তি ও সামাজিক সহায়তা প্রদানের মাধ্যমে ওয়েস্ট লন্ডনের বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন করা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রয়াত ট্রাস্টি শফিক আহমদ, জয়নুল আবেদিন ও মুজিবুর রহমান জুনুসহ কমিউনিটির প্রয়াত নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ।

পরিশেষে সভাপতি মহিবুর রহমান অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মিডিয়া কাভারেজের জন্য মোশাররফ হোসেন রিপনসহ সকল সাংবাদিকের প্রতিও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি


Share Event:
Support Our Community

Help Us Make a Lasting Difference

Your contribution directly empowers local welfare programs, youth education, and senior health initiatives.

Make a Donation